ফ্রান্সকে হারিয়ে পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান – বর্ণমালা টেলিভিশন

ফ্রান্সকে হারিয়ে পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৮:১৩ 155 ভিউ
যেকোনো দেশের জন্য বিশ্বকাপ জয় সর্বোচ্চ গৌরবের বিষয়। তবে এটি ফুটবল, ক্রিকেট কিংবা রাগবি বিশ্বকাপ নয়; এটি পেস্ট্রি বিশ্বকাপ! প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন দেশের দলগুলো মিষ্টি খাবার তৈরির চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের আসরে ফ্রান্সকে হারিয়ে পেস্ট্রি বিশ্বকাপ জয়ী জাপান। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত ২০ ও ২১ জানুয়ারি। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিলেন। তারা মূলত চকলেট, আইস এবং সুগার তৈরির বিশেষজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করতে তাদের কাজ ছিল তিনটি মিষ্টি তৈরি করা। এর মধ্যে একটি হলো হিমায়িত মিষ্টি। দ্বিতীয়টি হলো একটি রেস্তোরাঁর মিষ্টি, যা বিচারকদের টেবিলে পরিবেশনের সময় বিশেষভাবে সাজানো যেতে পারে। আরেকটি হলো প্রদর্শনী চকলেট। এবার প্রতিযোগীদের জন্য সময়সীমা বেঁধে দেওয়া ছিল পাঁচ ঘণ্টা। এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের লিওনে। তবে স্বাগতিক দেশ হিসেবে স্বর্ণপদক জিততে ব্যর্থ হয়েছে দেশটি। জাপানের দলটি তাদের রেস্তোরাঁর মিষ্টি হিসেবে তৈরি করেছে লেবু, নাশপাতি, মারিগোল্ড ও চকলেট দিয়ে তৈরি একটি গ্রানিটা, যা গাছের পাতার আকৃতিতে নকশা করা হয়েছিল। হিমায়িত মিষ্টি হিসেবে তারা তৈরি করেছে অ্যাপ্রিকট দিয়ে একটি ঘূর্ণমান খেলনার আকৃতির মিষ্টি। এবার তৃতীয় স্থান অধিকার করেছে মালয়েশিয়া। অন্যদিকে, প্রতিযোগিতায় চতুর্থ অবস্থানে ছিল চীন, পঞ্চমে বেলজিয়াম, ষষ্ঠ অবস্থানে ছিল ইতালি, সপ্তম দক্ষিণ কোরিয়া, অষ্টম সিঙ্গাপুর, নবম যুক্তরাজ্য এবং দশম স্থানে ছিল আর্জেন্টিনা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে