চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫
৬:৪৭ পূর্বাহ্ণ
181 ভিউ

আরও খবর

চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৭ 181 ভিউ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় বন্য হাতির আক্রমনে ফরিদুল আলম পুতু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, সোমবার রাতে পার্শ্ববর্তী লামা উপজেলার বিছইন্না নামক এলাকায় ক্ষেতের ফসল পাহারা দিতে যাওয়ার পথে বন বিভাগের রিজার্ভ বনভূমিতে একটি দলছুট বন্য হাতির আক্রমনে ফরিদুল আলম মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‘বন্য হাতির আক্রমণে সোমবার রাতে এক যুবক মারা গেছেন। ওই এলাকাটি বন্য প্রাণী অভয়ারণ্যের পাশে। এই অভয়ারণ্যে বন্য হাতির আবাসস্থল রয়েছে। মেহরাজ উদ্দীন বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির অভয়ারণ্যে ঢুকে পড়ছেন। এতে মৃত্যুর ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন