শেয়ারবাজারের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে পড়েছে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ এপ্রিল, ২০২৫
১০:৪৩ পূর্বাহ্ণ
101 ভিউ

আরও খবর

জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?

মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের

১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার

এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের

জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

শেয়ারবাজারের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে পড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১০:৪৩ 101 ভিউ
শেয়ারবাজারের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। বাজারের কোনো কিছুই কাজ করছে না। তারল্যপ্রবাহে ভাটা, অব্যাহতভাবে কমছে মূল্যসূচক এবং নতুন কোনো কোম্পানি আসছে না। অর্থাৎ, উদ্যোক্তা ও বিনিয়োগকারী-কোনো পক্ষেরই এই বাজারের প্রতি আস্থা নেই। সবকিছু মিলে বাজারের চরম অধঃপতন। সংশ্লিষ্টরা বলছেন, এই বাজার থাকার দরকার কী। বরং থাকলেই মানুষের ক্ষতি হয়। তাদের মতে, বাজারের এ অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুর্বল নেতৃত্ব। বাজারের বিভিন্ন অংশীজন, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং বিএসইসির কর্মকর্তাদেরও এই নেতৃত্বের প্রতি অনাস্থা। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে রোববারের বাজার চিত্রে। ওইদিন সকাল থেকে বাজারে ব্যাপক দরপতন হয়। কিন্তু বিএসইসির চেয়ারম্যানের ছুটিতে যাওয়ার খবরে দিনশেষে ঘুরে দাঁড়ায় বাজার। ওইদিন পুরো বাজারে গুজব ছড়িয়ে পড়ে ছুটি শেষে চেয়ারম্যান আর ফিরবেন না। ফলে বাড়তে থাকে সূচক। কিন্তু পরে জানা যায়, এটি সত্য নয়। এরপর সোমবার সূচকের বড় ধরনের পতন হয়েছে। একদিকে বর্তমান কমিশনের শেয়ারবাজারের মতো টেকনিক্যাল খাতের ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতা নেই। অপরদিকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার দক্ষতা নেই। পুরো কমিশন বাজার থেকে বিচ্ছিন্ন। অস্বাভাবিক এবং আদায় অযোগ্য কয়েকটি জরিমানা করে তাদের পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন। এছাড়াও রয়েছে-প্রতিষ্ঠান চালাতে অদক্ষতা, দুর্নীতির অভিযোগ, অপেশাদার আচরণ এবং অধিনস্থদের সঙ্গে খারাপ ব্যবহারসহ পুরো বাজার নেতৃত্বের ওপর বিরক্ত। কিন্তু প্রভাবশালী একজন উপদেষ্টার বন্ধুর মেয়ের জামাই হওয়ায় তিনি স্বপদে বহাল থাকছেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, ৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শুধু শেয়ারবাজার। বৃদ্ধি তো দূরের কথা, উলটো প্রতিদিনই কমছে মূল্যসূচক ও বাজার মূলধন। কমছে তারল্যপ্রবাহ। গত বছরের ১১ আগস্ট ডিএসইর মূল্যসূচক ছিল ৬ হাজার ১৫ পয়েন্ট। সোমবার পর্যন্ত তা কমে ৪ হাজার ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ হিসাবে ৮ মাসে সূচক ১ হাজার ৬২ পয়েন্ট কমেছে। ওই সময়ে গড় লেনদেন ছিল ৭০০ কোটি টাকা। কিন্তু বর্তমানে তা ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। ১১ আগস্ট ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১৩ হাজার কোটি টাকা। বর্তমানে তা কমে ৬ লাখ ৬৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ, আলোচ্য সময়ে বাজার মূলধন ৫১ হাজার কোটি টাকা কমেছে। মৌলভিত্তি সম্পূর্ণ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী। এ সময়ে বাজারে নতুন কোনো আইপিও আসেনি। তবে বিএসইসি বলছে ভিন্নকথা। যারা আগে বাজারে কারসাজি করেছিল, তাদের বেশকিছু লোকজনের ব্যাপারে বিএসইসি ব্যবস্থা নিচ্ছে। ফলে ওই চক্রটি বাজারে পরিকল্পিতভাবে পতন ঘটাচ্ছে। তবে রোববারের বাজার ছিল একেবারে ব্যতিক্রম। প্রতিদিনের ধারাবাহিক পতন দিয়ে বাজার শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর মূল্যসূচক ৫৫ পয়েন্ট কমে যায়। এরপর বাজারে খবর ছড়িয়ে পড়ে বিএসইসির চেয়ারম্যান ছুটিতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় বাজার। দিনশেষে সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে যায়। তবে সোমবার আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫২ পয়েন্টে নেমে এসেছে। সংশ্লিষ্ট কোনো অংশীজনের সঙ্গে কথাও বলেন না বিএসইসির বর্তমান চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকছুদ। কেউ দেখা করতে চাইলেও সাক্ষাৎ দেন না। তবে আলোচ্য সময়ে তারা বেশকিছু কোম্পানিকে বড় ধরনের জরিমানা করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনায় মিডিয়া কাভারেজ ছাড়া তেমন কিছু অর্জিত হয়নি। কারণ, এই জরিমানার টাকা আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে বর্তমান নেতৃত্বের পরিবর্তন না হলে বাজার ইতিবাচক হওয়ার সম্ভাবনা কম। তাদের সম্মিলিত বক্তব্য হলো-অদক্ষ নেতৃত্ব এই বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। তারা বলছেন, ৫ আগস্টের পর আর্থিক খাতের সব জায়গায় সংস্কার এসেছে। কিন্তু এখনো সংস্কারের ছোঁয়া লাগেনি শেয়ারবাজারে। তাদের মতে, এ খাতে সংস্কারে ৪টি বিষয় জরুরি। এগুলো হলো, সদিচ্ছা, জ্ঞান, চাপমুক্ত থাকা এবং গুণগতমানের নেতৃত্ব। কিন্তু বর্তমান কমিশনের সদিচ্ছা থাকলেও শেয়ারবাজারের মতো টেকনিক্যাল খাতের জ্ঞান ও অভিজ্ঞতা নেই। সরকার ও প্রভাবশালীদের পক্ষ থেকে বড় ধরনের চাপ নেই। কিন্তু নেতৃত্বের দুর্বলতা রয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে পরপর কয়েকদিন ইতিবাচক হয় বাজার। তবে তা ধরে রাখা যায়নি। এ সময়ে বিএসইসিতে পরিবর্তন আসে। একজন চেয়ারম্যানকে নিয়োগ দিয়ে পরের দিন আবার পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে বর্তমান কমিশনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তারা একেবারেই অনভিজ্ঞ। বাজারের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। নতুন উদ্ভাবন তো দূরের কথা, অনেক পরিভাষাই তারা বুঝেন না। এছাড়াও নতুন কমিশনের বেশকিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। স্টক এক্সচেঞ্জের পর্ষদ গঠনসহ বেশকিছু সিদ্ধান্ত বাজারে ব্যাপক বিতর্ক তৈরি করে। বিষয়টি বাজারসংশ্লিষ্টরা ভালোভাবে নেননি। এছাড়া কমিশনের বর্তমান চেয়ারম্যান কোনো স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলেন না। কেউ তার সঙ্গে দেখা করতে পারেন না। অর্থাৎ কমিশন অনেকটাই বাজার থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান বেশি লেনদেন করে, এ ধরনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ থাকা যৌক্তিক। তবে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বন্ধ রাখলে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হন। এর ফলে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উলটো টানা পতন অব্যাহত রয়েছে। জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজারের মূল সমস্যা বিনিয়োগকারীদের আস্থার সংকট। দীর্ঘদিন থেকে এই সংকট চলে আসছে। এর সঙ্গে অর্থনৈতিক বিভিন্ন সংকট, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জাতীয় রাজনীতিসহ সবকিছু যোগ হয়েছে। ফলে সবার আগে আস্থার সংকট দূর করতে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ, বিনিয়োগকারীদের এই নিশ্চয়তা দিতে হবে-কারসাজির মাধ্যমে কেউ তার টাকা হাতিয়ে নিলে বিচার হবে। পাশাপাশি ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে হবে। তবে কাজটি খুব সহজ নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ