নিউজ ডেক্স
আরও খবর
যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি
বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে
সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ
চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি
‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’
প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন
৫টি বিদেশি পিস্তলসহ যুবক আটক
যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ নভেম্বর) রাতে সড়র উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ যুবককে আটক করা হয়। আটক লিটন গাজী (৪০) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ দশমিক ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লিটন গাজী অস্ত্র ও মাদককারবারি। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
