হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার – বর্ণমালা টেলিভিশন

হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ July, ২০২৬ | ৫:৫৮ 91 ভিউ
বিভিন্ন স্থানে হোটেল, রিসোর্টে যথেচ্ছাচার করা, লাখ লাখ টাকা বিল না দিয়ে উল্টো হুমকি-ধমকির ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এক সাধারণ চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া বিল আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার এক ক্ষুদ্র চা বিক্রেতা গণমাধ্যমের সামনে এনসিপি নেতা শাহরিয়ার ও শাখাওয়াত হোসেনের নাম উল্লেখ করে এই বকেয়া টাকার দাবি তোলেন। ওই দোকানির ভাষ্যমতে, রাজনৈতিক কর্মকাণ্ড ও আড্ডার সুবাদে দীর্ঘদিন ধরে ওই দুই নেতা তার দোকান থেকে চা-নাস্তা খেলেও, এখন পর্যন্ত ২৫ হাজার টাকার বিশাল অঙ্কের বিল তারা পরিশোধ করেননি। টাকা না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে পড়েছেন ওই চা দোকানি। বকেয়া টাকা আদায়ের কোনো পথ না দেখে তিনি সরাসরি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত বা মৌখিক আবেদনের মাধ্যমে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং নিজের উপার্জনের টাকা দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য আকুল অনুরোধ জানিয়েছেন। গুলিস্তানের মতো ব্যস্ত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্বশীল পদের দুই নেতার বিরুদ্ধে এমন ‘ক্ষুদ্র বকেয়া’ আটকে রাখার অভিযোগে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা গুঞ্জন। স্থানীয়দের অনেকেই বলছেন, সাধারণ ব্যবসায়ীদের সাথে এমন আচরণ দলের ভাবমূর্তিকে সংকটে ফেলছে। ঢাকার ইয়েমেনি ইন্টারন্যাশনাল হোটেলে সাড়ে ১২ লাখ টাকা না দিয়ে উল্টো সেখানে নারী নিয়ে মাসের পর মাস মৌজ মাস্তির ঘটনা নিয়ে সৃষ্ট বিতর্কের মাঝেই চা দোকানের ২৫ হাজার টাকা বকেয়ার এই অভিযোগ এনসিপি নেতাদের নৈতিকতা ও দায়িত্বশীলতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিষয়ে অভিযুক্ত দুই নেতার আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা কেন্দ্রীয় কমিটির পরবর্তী পদক্ষেপ এখনো জানা যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা