ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ জুলাই, ২০২৬
৫:৩১ পূর্বাহ্ণ
0 ভিউ

আরও খবর

যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক

ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি

জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়

আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’

সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান

ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬ | ৫:৩১ 0 ভিউ
জুলাই ২০২৪-এর গণআন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্রসমাজ যে ঐক্য ও সাহসের পরিচয় দিয়েছিল, তারই সহযোদ্ধাদের আজ একই ছাত্রসমাজের একাংশ “ছাত্রলীগ” ট্যাগ দিয়ে নির্যাতন করছে। স্বার্থের সংঘাতে জুলাইয়ের আন্দোলনকারীদের উপর এই প্রতিশোধমূলক হামলা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এক ভয়ংকর ট্রেন্ডে পরিণত হয়েছে। যে সংগঠনকে একসময় ছাত্রদের অধিকারের প্রতীক হিসেবে দেখা হতো, সেই নামটিকে এখন নির্বিচারে মারধর ও হয়রানির লাইসেন্স বানানো হয়েছে। সর্বশেষ উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের বাইক পুড়িয়ে ছবি তুলে ভাইরাল হওয়া প্রতীম দাসকে সম্প্রতি রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ও তাঁর সহযোগীদের (শিবির সমর্থিত বলে অভিযোগ) বেধড়ক মারধরের শিকার হতে হয়েছে। এ ঘটনায় “ছাত্রলীগ” ট্যাগ ব্যবহার করে হামলাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন ঘটনা একা রাজশাহীতে সীমাবদ্ধ নয়। সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা জুলাইয়ের এক বিশেষ গোষ্ঠির হামলার শিকার হচ্ছেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে “ছাত্রলীগ” লেবেলটি সুবিধাজনক অস্ত্র হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠা করছে। আশ্চর্যের বিষয়, একসময় ছাত্র অধিকারের কথা বলা “সাধারণ ছাত্র” নামধারী সংগঠনগুলো এসব ঘটনায় নীরব ভূমিকা পালন করছে। তোমারে বধিবে যে, বাড়িয়াছে সে তোমাদেরই সৃষ্ট বয়ানে এইযে “ছাত্রলীগ” ট্যাগ দিয়ে হত্যা করা, মব করার ঘটনাগুলোকে সহজীকরন করা, এটার শুরুটা হয়েছিল খুবই নির্মমভাবে। আর এই নির্মমতার বলি হয়েছিল শতাধিক ছাত্রলীগ করা নেতা কর্মীরা। আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগ এর বিরুদ্ধে সমম্বিত ভাবে একটি বয়ান প্রতিষ্ঠিত করা হয়, যাহেতু জুলাই-এর ছাত্র আন্দোলন এর বিরোধীতা করেছিল ছাত্রলীগ, তাই ছাত্রলীগ জুলাই আন্দোলনের শত্রু এবং এই ছাত্রলীগ সদস্যদের খতম করা, মব করে পেটানো, হত্যা করা জুলাইয়ের চেতনার স্বার্থে “জায়েজ”। ১৫ই জুলাই, ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ে “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার” স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তায় নামা কোটা বিরোধী ছাত্র আন্দোলনাকারীদের লাঠিসোটা নিয়ে হামলা করেছিল ছাত্রলীগ। সেদিনের সেই ঘটনার প্রতিশোধ শুরু হয়েছিল বিভিন্ন হলে হলে ছাত্রলীগের সদস্যদের পিটিয়ে হলছাড়া করা, চট্টগ্রামের মুরাদপুরে ছয়তলা ভবন থেকে ছাত্রলীগের সদস্যদের পিটিয়ে ছাদ থেকে ছুড়ে নীচে ফেলা, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রলীগ করা মেধাবী উচ্চ শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করা দাবীর মাধ্যমে। এরই ধাবাহিকতায় একটি ছাত্র সংগঠন করার অভিযোগে সারাদেশব্যাপী ছাত্রলীগ করা ছাত্রদের “হত্যাযোগ্য” ও “মবযোগ্য” করার সর্বশেষ লাইসেন্স দেন ড ইউনুসের অন্তর্বর্তী সরকার, ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে। সন্মিলিত ভাবে চালানো এই প্রচারণা, উদাহরন আর হত্যাযোগ্য করার লাইসেন্সের ফলে সারাদেশে প্রায় হাজার হাজার ছাত্রলীগ কর্মীর ছাত্রত্ব বাতিল করা হয়, তাদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হয়। অনেককে মব লিঞ্চিংয়ের শিকার হতে হয়, পিটিয়ে জেলে পাঠানো হয়, আর হত্যা করে হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হত্যা করা সাবেক ছাত্রলীগ কর্মীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে এসব ঘটনা এতটাই স্বাভাবিক হয়ে উঠেছে যে, জুলাই আন্দোলনে বিজয়ীরা উৎসব করে, ঔরা ফার্মিং করে যেখানে সেখানে ছাত্রলীগ পেটাতো, ধরিয়ে দিতো। আজ সেই একই “ছাত্রলীগ” ট্যাগ ব্যবহার করে যে কারো উপর হামলা চালানো খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। সালাউদ্দিন আমারের মতো ব্যক্তিরা এই সুযোগকে কাজে লাগাচ্ছেন। সাধারণ ছাত্রদের অবস্থান! কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক জুলাই যোদ্ধা নিজ এলাকায় গেলে স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা তাঁকে হেনস্তা করেন। জোর করে “জয় বাংলা” স্লোগান দিতে বলা হয়। ছাত্রটি স্লোগান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলেন এবং নিজ থেকেই “জুলাইCDI” বলেন। এ ঘটনায় সারাদেশে ছাত্রদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সবাই জোরপূর্বক স্লোগান দেওয়া ও হেনস্তার প্রতিবাদ জানান। এই সাধারণ ছাত্র কারা, যারা বিশেষ বিশেষ ঘটনায় প্রতিবাদী হয় আর বাকি সময় ঔরা ফার্মিং আর লাইফ হ্যাক নিয়ে ব্যাস্ত থাকে? এরা ছাত্রসমাজের সেই অংশ যারা একটা ভয়ংকর বয়ান-কে হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। কি সেই হাতিয়ার? মত ও চেতনার মিল না হলে, সে ছাত্রলীগ। আর ছাত্রলীগ মবযোগ্য বা হত্যাযোগ্য হিসাবে বিবেচিত হবে। এই যে ভয়ংকর এক সংস্কৃতি সৃষ্টি করলো জুলাইয়ের আন্দোলনাকারী ছাত্ররা, তার প্রয়োগ আজ তাদের উপরেই হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু সাধারন সম্পাদক ও জঙ্গিভাবাপন্ন সালাউদ্দিন আম্মার সাধারণ ছাত্রদের সৃস্টি করা সেই কালচারাল বয়ান এক্সারসাইজ করেছে মাত্র। জুলাই আন্দোলনকারী ছাত্রদের সৃস্টি করা এই কালচারাল বয়ান এর প্রয়োগ আরও হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তি কিছুদিন আগে রোজার মাসে সেহেরির সময় “ছাত্রলীগ” ট্যাগ দিয়ে পিটিয়ে এক ছাত্রকে শাহবাগ থানার সামনে ছেড়ে যায়। “ছাত্রলীগ” ট্যাগ দিয়ে ইমি তো জেল খেটেই আসলো। যেখনই কোন ছাত্র বিশেষ কোন গোষ্ঠির স্বার্থে আঘাত করবে বা বিরোধিতা করবে বা পথের কাঁটা হবে, তখন তখনই জুলাইয়ের সৃষ্ট করা সেই কালচারাল বয়ান এর চর্চা হবে, তারপর ট্যাগ দেয়া হবে, এরা তো ‘ছাত্রলীগ’। এটাই জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন। জুলাইয়ের ছাত্র আন্দোলনকারীরা কোন দাবিতে, কোন ছাত্র অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করেছিল, সেগুলো সব অতীত। জুলাই বিজয়ীদের অধিকার দিয়েছে মব করে, হত্যা করে জুলাইয়ের চেতনাকে প্রতিষ্ঠিত করার। জুলাই একটা বিশেষ শ্রেনীকে অধিকার দিয়েছে “ছাত্রলীগ” ট্যাগ দেয়ার, আর তাকে হত্যাযোগ্য করার। এটাই জুলাইয়ের একমাত্র অর্জন কারো কারো জন্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি