হাসনাতের পোস্ট শিষ্টাচারবহির্ভূত : নাসীর উদ্দীন পাটওয়ারী – বর্ণমালা টেলিভিশন

হাসনাতের পোস্ট শিষ্টাচারবহির্ভূত : নাসীর উদ্দীন পাটওয়ারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৫ | ১০:১৯ 210 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী বলেছেন, হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন-তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচারবহিভর্‚ত কাজ হয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনীসহ যারা রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন তারা যেন এটা না করেন। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন। সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যে দাবিটি তুলেছি তা হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে সারা বিশ্বে এটা প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের রাজপথ এখনো রক্তাক্ত। বিভিন্ন স্থানে আহতরা এখনো কাতরাচ্ছে। গত ৬ মাস ধরে আমাদের আন্দোলন চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের আগে আমরা ঘরে ফিরব না। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে আন্তর্জাতিক চাপ রয়েছে। তবুও প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছে এনসিপি। সেই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও নিবন্ধন বাতিল ইস্যুতে যারা বাধা তৈরি করছে তাদের সঙ্গে আমাদের লাড়াই চলবে। আমরা এই লড়াই থেকে একটুও পিছপা হব না। ইফতার ও দোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতা, জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ