নিউজ ডেক্স
আরও খবর
নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ
সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!
একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড়
হানিফ ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ছোড়া ককটেল বিস্ফোরণে আহত ৩
রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে জুয়েলসহ (৩৫) ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলনের যাত্রাবাড়ী জোনের সভাপতি মাসুদুর রহমান বলেন, যাত্রাবাড়ী পার্কের পশ্চিম গেটে ১৫ দিনের জন্য বৃক্ষমেলা দেওয়া হয়েছে। সেখানে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, রাত পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ী পার্কের পশ্চিম গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়ে জুয়েল নামের এক যুবক আহত হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]