নিউজ ডেক্স
আরও খবর
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু
বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’
পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের
পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প
শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর
খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য
তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার
চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম তিন মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে পৌঁছেছে। এ সময়ে চলতি হিসাবেও ১৩৩ কোটি ডলারের ঘাটতি হয়েছে।
বিদেশি বিনিয়োগ ও ঋণপ্রবাহ প্রত্যাশামতো না বাড়ায় সামগ্রিক লেনদেনের ভারসাম্যের ঘাটতিও বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ডলারে। রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও বৈদেশিক লেনদেনে এই চাপ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা বাণিজ্য ঘাটতি বাড়ার অন্যতম কারণ। একই সময়ে শিল্প খাতের স্থবিরতা এবং জ্বালানি সংকটের কারণে রপ্তানি আয় প্রত্যাশিত গতিতে বাড়ছে না। এতে আমদানি ও রপ্তানি আয়ের ব্যবধান ক্রমেই বিস্তৃত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ১ হাজার ৯৩৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, পণ্য রপ্তানি হয়েছে ৮৩৮ কোটি ডলারের, যা এক বছর আগের একই সময়ের চেয়ে ৭ শতাংশ বেশি। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের ফলে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আমদানি ব্যয় বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল জ্বালানি তেলের। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য ও লুব্রিকেন্ট আমদানিতে ৪২২ কোটি ডলার খরচ হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ২০৫ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এসব পণ্য আমদানির ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]