সুনামগঞ্জে বজ্রপাতে দুই যুবক নিহত – বর্ণমালা টেলিভিশন

সুনামগঞ্জে বজ্রপাতে দুই যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ April, ২০২৫ | ৯:৫৩ 170 ভিউ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঝড়ের সময় গরু আনতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবক এবং ছাতক উপজেলায় আমির উদ্দিন (৩৮) নামে এক হাঁস খামারি বজ্রপাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন নোয়াগাঁও গ্রামের পাশে হাওড়ে গরু আনতে যান। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। সেখান থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের অন্য কয়েকজন কৃষক ও যুবক দেখে দৌড়ে এসে তাকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। তিনি বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে ছাতকে আমির নামে এক হাঁস খামারি বজ্রপাতে গেছেন। তিনি ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র। মঙ্গলবার বিকালে ঝড়ের সময় নিজ বাড়ির পাশে খামারের হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন যেভাবে গ্রেফতার হলেন আমিনী শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত