সুকর্ণার মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও ছাত্রদলের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫
৭:৫৫ পূর্বাহ্ণ
298 ভিউ

সুকর্ণার মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও ছাত্রদলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ | ৭:৫৫ 298 ভিউ
ভোলা সরকারি কলেজ ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তারের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে পরিবার ও তাঁর সংগঠন। গত ২০ জুন লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট নৌ পুলিশ মেঘনা নদীর তীর থেকে লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করে। ১৭ জুন ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে সুকর্ণা মেঘনা নদীতে লাফ দেন। তিনি নিজে নদীতে ঝাঁপ দিয়েছেন, নাকি তাঁকে কেউ ফেলে দিয়েছে– এ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে। সুকর্ণা ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং কলেজ ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। তিনি নতুন কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক পদের জন্য ফরম জমা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলার নবীপুর গ্রামের বাড়িতে সুকর্ণার মা ইয়ানুর বেগম সাংবাদিকদের বলেছেন, ‘আমার মেয়ে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে, না তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, না ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়েছে– আমরা কিছুই জানি না। আমরা জানতে চাই। কারণ, সে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে না।’ তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি, কীভাবে হলো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি জানতে চাই। যদি কোনো অপরাধী বের হয়, তার যেন শাস্তি হয়।’ এদিকে, সুকর্ণার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নাম আসায় গতকাল কলেজে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারাও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধীর শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তৃতা করেন ভোলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করীম, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন, আরাফাত ইসলাম ইপ্তি, নির্বাহী সদস্য আবদুস সামাদ, ছাত্রদল কর্মী নাইম ইসলাম, জিদান আনবীর, কামরুল ইসলাম প্রমুখ। আরাফাত ইসলাম ইপ্তি জানান, কলেজ কমিটি গঠন নিয়ে কিছু বিরোধ চলছে। তিনি সভাপতি প্রার্থী হওয়ায় সংগঠনের প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। সুকর্ণার মৃত্যুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় মঙ্গলবার সদর মডেল থানায় জিডি করেন ইপ্তি। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন জানান, সুকর্ণার সঙ্গে তাদের দলীয় সম্পর্ক। পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে নিতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সঠিক তদন্তের দাবি করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সুকর্ণার লাশ উদ্ধারের পর ২১ জুন নৌ পুলিশ লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করে। ২৩ জুন তাঁর বাবা মাসুদ রানা লক্ষ্মীপুর গিয়ে লাশ শনাক্তের পর একই থানায় অভিযোগ দেন। দুটি অভিযোগেই কারও নাম উল্লেখ নেই। ভোলা সদর থানার ওসি আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, সুকর্ণা নিখোঁজ হন ১৭ জুন। তাঁর বাবা ২০ জুন জিডি করেন। প্রাইভেট পড়াতে গিয়ে মেয়ের নিখোঁজের কথা জানান তিনি। লক্ষ্মীপুর থানাকে ঘটনা তদন্তে সহায়তা করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ জানান, তদন্ত কর্মকর্তা মঙ্গলবার ভোলার ইলিশা ঘাটে বিভিন্নজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তদন্তের স্বার্থে মন্তব্য করতে রাজি হননি তদন্ত কর্মকর্তা আজিজুল হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া