‘সম্পর্ক শেষ’ বললে কি তালাক হয়? – বর্ণমালা টেলিভিশন

‘সম্পর্ক শেষ’ বললে কি তালাক হয়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:০৭ 138 ভিউ
প্রশ্ন: আমি একজন মেয়ে। একদিন আমার স্বামীর সঙ্গে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়, তিনি আমাকে এক পর্যায়ে বলেন যে- তুমি আমার কাছে থাকতে হলে আমার কথা মত চলতে হবে আর নাহলে আমাকে বলে দিবে যে আপনার কথা আমি মানতে পারবো না বা আপনার কথা মতো চলতে পারবো না তাহলে সেই দিন শেষ। আমি বললাম যে, কী শেষ? আমার স্বামী বলল, সম্পর্ক শেষ। আমি মানে জানতে চাইলে আমার স্বামী বলে, তোমার আমার রাস্তা আলাদা। এখন আমার প্রশ্ন হলো- এতে কি তালাক হবে? অর্থাৎ এই সম্পর্ক শেষ কথাটি বলার কারণে কি তালাক হবে? উত্তর: ‘সম্পর্ক শেষ’ এমন শব্দ যা তালাক ও অন্য অর্থ বহন করে। শরিয়তের পরিভাষায় এজাতীয় শব্দে তালাক দেয়াটাকে বলা হয় ‘কেনায়া তালাক’ বা ইঙ্গিতসূচক শব্দ দ্বারা তালাক। আর কেনায়া তালাকের ক্ষেত্রে নিয়ত তথা তালাকের ইচ্ছা থাকা অত্যাবশ্যক। আর কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয় ৷ সুতরাং যদি কেউ স্ত্রীকে এরূপ কথা বলে এবং তালাকের নিয়ত করে, তবে স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নিয়ত না করে তাহলে তালাক হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫) স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ফিরে পাওয়ার বিধান কী? তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফেরত নেওয়ার (রুজু করার) সঠিক পদ্ধতি নির্ভর করে তালাকের প্রকার ও পরিস্থিতির ওপর। তালাকের কিছু প্রকার আছে। ১. তালাকে রাজঈ (رجعي طلاق) প্রথম বা দ্বিতীয় তালাক অর্থাৎ স্বামী প্রথম বা দ্বিতীয়বার তালাক দেয় এবং ইদ্দত শেষ হওয়ার আগেই স্ত্রীকে ফেরত নিতে চায়। এক্ষেত্রে দুইটি বৈধ পদ্ধতি আছে: ক. মৌখিকভাবে রুজু ঘোষণা করা: যেমন : আমি তোমাকে ফেরত নিলাম, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই ইত্যাদি বলা। খ. কার্যত রুজু (রাতবাস): স্ত্রীকে ইদ্দতের মধ্যে সহবাস করা বা সহবাসের নিয়তে স্পষ্টভাবে সংসার শুরু করা এটাও রুজু হিসেবে গৃহীত হয়। এই রুজু করার জন্য স্ত্রী বা অভিভাবকের সম্মতি লাগবে না, কারণ তালাকে রাজঈতে ইদ্দতের সময় পর্যন্ত স্ত্রী স্বামীর অধীনে থাকে । ২. তালাকে বাইন (بائن طلاق) যেখানে তালাকের পর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাকে বাইন দেয়। বা শর্তযুক্ত তালাক অথবা খোলা করে। তখন ফেরত নিতে চাইলে মোহরসহ নতুনভাবে বিয়ে করতে হবে। ৩. তালাকে মুগাল্লাযা (তৃতীয় তালাক বা একত্রে ৩ তালাক) এক্ষেত্রে সরাসরি রুজু বা পুনরায় বিয়ে করার কোনো সুযোগ নেই। কেবল হিল্লা শরীয়ি অর্থাৎ অন্য স্বামীর সঙ্গে বৈধভাবে বিয়ে করে সংসার করার পর, যদি সে তালাক দেয় বা মারা যায় তাহলে ইদ্দত পালনের পরেই প্রথম স্বামী পুনরায় বিয়ে করতে পারবে। তালাকের ইদ্দত হলো তিন হায়েজ যদি হায়েজ না আসে তাহলে তিন মাস আর গর্ভাবস্থায় হলে সন্তান জন্ম পর্যন্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক