সংস্কার ছাড়া প্রজাতন্ত্র বিনির্মাণ অকল্পনীয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ এপ্রিল, ২০২৫
১০:৫১ পূর্বাহ্ণ
161 ভিউ

সংস্কার ছাড়া প্রজাতন্ত্র বিনির্মাণ অকল্পনীয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৫১ 161 ভিউ
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সংস্কার ছাড়া লড়াই ও সংগ্রামের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করা সম্ভব হবে না। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত না করে শুধু একটা নির্বাচনের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য একেবারেই অকল্পনীয়। ক্ষমতাকাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ফিরে আসার অনিবার্য প্রচেষ্টাকে নির্মূল করে দিতে হবে। শাসনব্যবস্থার মৌলিক সংস্কারগুলোকে সমন্বয় করে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রশ্নটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক লড়াইয়ের অভিপ্রায় এবং জনগণের বিজয়কে দীর্ঘস্থায়ী করার জন্য প্রচণ্ড প্রচেষ্টার প্রয়োজন হবে। শুধু রাজনৈতিক দলের স্বাধীনতা নয়, সকল মানুষের রাজনৈতিক অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব নিশ্চিত করার জন্য ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ অনিবার্য হয়ে পড়েছে। দেশ শাসনে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করলেই অংশীদারিত্বের গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হবে। সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, রাষ্ট্রীয় রাজনীতির পরিবর্তন ছাড়া শুধুমাত্র নির্বাচন বিপজ্জনক হয়ে উঠবে। শূন্যগর্ভ বক্তব্য দিয়ে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। প্রতিটা ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে হবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে। শনিবার কুমিল্লা টাউন হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জেএসডির প্রতিনিধি সভায় কুমিল্লা জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহনের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, কুমিল্লা মহানগর আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন উর রশিদ বাবুল, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক নুর রহমান, ফেনী জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, বি-বাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এডভোকেট তৈমুর রেজা শাহজাদা ভুইয়া, শিরিন আকতার, আব্দুস সোবহান, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল করিম,আবদুল খালেক দুলাল, ডা. জমির উদ্দিন খান, আলমগীর হোসেন, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, দাগনভূঁঞা উপজেলা আহ্বায়ক তাজ উদ্দিন আজাদ, ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক