শেষ হইয়াও হইল না শেষ – বর্ণমালা টেলিভিশন

শেষ হইয়াও হইল না শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:০৭ 136 ভিউ
দুটি গোল। হলুদ কার্ড ১০টি। একটি লাল কার্ড। কালবৈশাখীর হানা। দুদলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি। ১০৫ মিনিট খেলার পর আলোর স্বল্পতায় ম্যাচ স্থগিত করে দেন রেফারি সায়মন হাসান। ঢাকা আবাহনী ও কিংসের মধ্যে ফেডারেশন কাপ ফুটবলের ঘটনাবহুল ফাইনাল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘শেষ হইয়াও হইল না শেষ...।’ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ের ১৫ মিনিটও তাই। ফাইনাল ম্যাচের শেষ ১৫ মিনিট কবে, কোথায় হবে বাফুফের লিগ কমিটি পরে ঠিক করবে। আকস্মিক ঝড়ের কবলে পড়ে খেলা বন্ধ থাকে এক ঘণ্টা। ম্যাচটি আলোর স্বল্পতার মধ্যে পড়ে যায়। ঘরোয়া ফুটবল লিগে কয়েক বছরের মধ্যে দুদিনে একটি ম্যাচ হওয়ার নজির আছে। সিলেটে শেখ রাসেল ও কিংসের ম্যাচ দুদিনে শেষ হয়েছে বৃষ্টির জন্য। ফেডারেশন কাপের ফাইনাল ফ্লাডলাইটবিহীন স্টেডিয়ামে আয়োজন করে বাফুফে অপেশাদারত্বের পরিচয় দিয়েছে বলে মনে করেন ফুটবলপ্রেমীরা। ফেডারেশন কাপের ফাইনালে ছিল ফিলিস্তিন। গ্রুপ ছবি তোলার সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির পতাকা নিয়ে পোজ দেন আবাহনীর ফুটবলাররা। ম্যাচের সাত মিনিটে আর্জেন্টাইন হুয়ান লেসকানোর হেডে এগিয়ে যায় কিংস (১-০)। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বয়সভিত্তিক দল এবং চাইনিজ লিগে খেলেছেন এই ফরোয়ার্ড। মধ্যবর্তী দলবদলে তাকে দলে টানে কিংস। মিনিটআটেক পর গোল শোধ করে দেয় আবাহনী। বাঁ প্রান্ত দিয়ে এমেকার ক্রস, দুজনকে কাটিয়ে আলতো শটে বল জালে জড়িয়ে দেন মো. ইব্রাহিম (১-১)। এর আগে নিজের সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এবার আরেক সাবেক ক্লাব কিংসের বিপক্ষে গোল করলেন। ম্যাচের ৩৯ মিনিটে অবৈধভাবে বাধা দেওয়াকে কেন্দ্র করে সোহেল রানা জুনিয়র ও শাকিলের মধ্যে হাতাহাতি শুরু হয়। তা ছড়িয়ে পড়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে। উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও। দুদলের ডাগ আউটেও ছিল একই দশা। রেফারি সায়মন হাসান দুদলকে শান্ত করার চেষ্টা করেন। দ্বিতীয়ার্ধের দুই মিনিট খেলার পর শুরু হয় কালবৈশাখী ঝড়। খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়। ১০২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় কিংস। আবাহনীর ফুটবলারকে অবৈধভাবে বাধা দেওয়ায় রেফারি কিংসের ফয়সাল আহমেদকে লাল কার্ড দেখান। ১০ জনে পরিণত কিংসের বিপক্ষে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। মাঠে আবাহনীর দর্শকরাও দাবি তুলেছিল খেলা চালিয়ে নিতে। কিন্তু অন্ধকারে খেলা চালানো সম্ভব হয়নি। আবাহনীর খেলোয়াড়দের দাবির মুখেও খেলা স্থগিত ঘোষণা করতে বাধ্য হন রেফারি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?