শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
৭:৩১ পূর্বাহ্ণ
112 ভিউ

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩১ 112 ভিউ
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মাসাতের জন্য প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে অধিদপ্তারাধীন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। রোববার (২১ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি (প্রোফাইল নাম: Md Sohel Khan https://www.facebook.com/md.sohel.khan. 299593) ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যার ও সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করে। এই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখানোর মাধ্যমে আর্থিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দেয় যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়। এ বিষয়টি দাপ্তরিকভাবে রেকর্ডভুক্ত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আইবাস ডাবল প্লাস স্কিম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। এমন পরিস্থিতিতে, ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারের সুরক্ষা নিশ্চিতকরতে এবং নিরবচ্ছিন্নভাবে ভাতা দেয়ার স্বার্থে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে এমন কোনো প্রস্তাব প্রাপ্তি বা যোগাযোগের চেষ্টাকে এড়িয়ে চলার জন্য অধিদপ্তারাধীন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা