শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ অক্টোবর, ২০২৫
৫:৩৭ অপরাহ্ণ
110 ভিউ

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৫:৩৭ 110 ভিউ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) ৭৬১ গ্রাম (প্রায় ৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতদের মধ্যে একজন হলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রীজ অপারেটর মোঃ কবির হোসেন (৫৩) এবং অপরজন হলেন কুদ্দুছ (৪১)। এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, আজ, শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ০২.২২ ঘটিকায় (৯ অক্টোবর দিবাগত রাতে) বিমানবন্দরের বহির্গমণ ১ নং টার্মিনালের ৩ নং গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় সেখানে উপস্থিত যাত্রী ও সহযাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হওয়ায় গোলযোগ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্দেহজনক উত্তর দিতে থাকেন। পরে তাদের এপিবিএন অফিসে নিয়ে এসে তল্লাশি করা হলে তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। এপিবিএন আরও জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএন এর অপারেশনাল কমান্ডার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।" আটককৃত মো. কবির হোসেন ও কুদ্দুছের বিরুদ্ধে আজ শুক্রবার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক