‘শহীদ জিয়া আ.লীগ-জামায়াতকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুন, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
158 ভিউ

‘শহীদ জিয়া আ.লীগ-জামায়াতকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১০:৫৭ 158 ভিউ
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মন্তব্য করে গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার বহু চেষ্টা করেছে কিন্তু পারেনি। ৫ আগষ্টের পর জামায়েত ইসলামীও শহীদ জিয়াকে বাকা চোখে দেখতে শুরু করেছে। নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া গণমন্ত্রে বিশ্বস করতেন বলেই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ, জামায়েত ইসলামীসহ সবার রাজনৈতিক অধীকার ফিরিয়ে দিয়েছেন। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি শওকত আলম সরকারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, মাহবুব আলম শুক্কুর, অ্যাড. সিদ্দিকুর রহমান, বশির আহাম্মেদ বাচ্চু, অ্যাড. এমদাদ খান, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, প্রভাষক বশির আহাম্মেদ, হুমায়ূন কবির রাজু, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর সেচ্ছাসেবকদল নেতা শাহাদাত হোসেন শাহীন, মুক্তিযোদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা খোকন বিশ্বাস। একই দিন ও একই সময়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা কমিটি কর্তৃক শহরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতাল অডিটরিয়ামে প্রেসিডেন্টে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম ও ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান যুগ্ম আহ্বায়ক ডা. মো. কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে