লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব – বর্ণমালা টেলিভিশন

লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৪:২৪ 75 ভিউ
লিগ আয়োজন করা সম্ভব না হলে ঢাকা প্রথম বিভাগের ১২টি ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে জানান একটি ক্লাবের সভাপতি। কয়েকটি ক্লাবের কর্মকর্তা নীরবে সে প্রস্তাব মেনে নিলেও বাকিরা লিগে খেলার দাবি তোলেন। ক্রিকেটারদের খেলার মাঠে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) কর্মকর্তা ও বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের প্রতিশ্রুতি ছিল লিগ আয়োজনের। বিসিবির সাবেক এ সভাপতি প্রথম বিভাগের বিদ্রোহী আট ক্লাবকে লিগের খেলায় ফেরাতে চেষ্টা করছেন বলে জানান একজন পরিচালক। বিদ্রোহী তালিকায় থাকা চার থেকে পাঁচটি ক্লাব খেলতে রাজি হতে পারে বলে জানান সিসিডিএমের একজন কর্মকর্তা। যদিও সমমনা ৪৩টি ক্লাবের কর্মকর্তারা বিষয়টি উড়িয়ে দেন। আম্বার স্পোর্টিং ক্লাব প্রতিনিধি জিয়াউর রহমান গতকাল জানান, এ রকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। ঢাকা লিগে খেলার প্রতিশ্রুতি দিয়ে দলবদল করা ১২টি ক্লাবের ১০টি বিসিবির বর্তমান কমিটির কর্মকর্তাদের। এ কারণে লিগে খেলার জন্য ৫ ও ৬ নভেম্বর দলবদলে অংশগ্রহণ করে তারা। বিসিবি থেকে ক্লাবগুলোকে আর্থিক সুবিধা বৃদ্ধির ব্যাপারে নিশ্চিত করা হয়েছিল। একটি ক্লাবের চেয়ারম্যান বলেন, ‘আমাদের বলা হয়েছিল লিগ না হলে ক্লাবের মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক সুবিধা দেওয়া হবে। আমরা বলেছিলাম, খেলা না হলে টাকা দিয়ে কী হবে। লিগ না হলে ক্রিকেটই তো শেষ হয়ে যাবে।’ প্রথম বিভাগের ক্রিকেটার ও ক্লাবগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাওয়া হলে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বলেন, ‘অফিসিয়ালি এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। ক্লাবগুলোর সুবিধা বাড়ানো নিয়ে আগেই কথা হয়েছে। সেগুলো কার্যকর করা হবে লিগ মাঠে গড়ালে। আমরা শেষপর্যন্ত চেষ্টা করব লিগ চালাতে। ২৫ নভেম্বর থেকে লিগ আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শনিবার চিঠি ইস্যু করা হবে। তবে ২০ নভেম্বর ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির মিটিং আছে। ওই মিটিংয়ের পরই বাকি সিদ্ধান্ত। আশা করি, ১৭টি দল নিয়ে প্রথম বিভাগ লিগ শুরু করতে পারব।’ সিসিডিএম চেয়ারম্যান দীপন জানান, ২০০ ক্রিকেটার দলবদলে টোকেন তুলেছেন। বিদ্রোহী ক্লাবগুলো খেলতে চাইলে ১০০ ক্রিকেটার নির্দিষ্ট ক্লাবের পক্ষে টোকেন জমা দিলেই হবে। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে টার্গেট করা হয়েছে লিগে খেলতে রাজি করতে। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দেখা করে বিদ্রোহী ৪৩টি ক্লাবের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানান। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমাদের অনুরোধে বুলবুল ভাই ক্লাবের সঙ্গে বসতে রাজি হয়েছেন। ক্রিকেটারদের স্বার্থে উভয় দিক থেকে সমঝোতা ও আন্তরিকতা প্রয়োজন। আমরা আশাবাদী ভালো কিছু হবে।’ দিপন জানান, ৪৩টি না ৭৬টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে সভা করবেন বিসিবি সভাপতি, আজ জানা যাবে সে সিদ্ধান্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই