রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ৭:০৩ 68 ভিউ
ফয়সালাবাদের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে ২৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচ জিতলেও স্বাগতিকদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। হারিয়েছে ৮ উইকেট। সাইম আয়ুব ও ফখর জামানের ৮৭ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। তবে দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার ডোনোভান ফেরেইরা টানা দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে প্রোটিয়াদের ম্যাচে ফেরান। ১৭.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ তখন ১০২/২। সাইম আয়ুব ৪২ বলে ৩৯ রান করেন। তাতে ছিল চারটি চার, একটি ছক্কা। ফখর জামান করেন ৫৭ বলে ৪৫। তার ইনিংসে ছিল ৪টি চারের মার ও দুই ছক্কা) এরপর তৃতীয় উইকেটে নামা বাবর আজম মাত্র ৭ রানে ফেরায় চাপ বাড়ে পাকিস্তানের। এরপর দায়িত্ব নেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। ফিফটির দেখা পেয়েছেন দুজনে। তাদের ফিফটির পাশাপাশি ৯১ রানের দুর্দান্ত জুটি দলকে জয়ের পথে ফিরিয়ে আনে। আগা ৭১ বলে করেন ৬২ রান। তার ইনিংসে ছিল ৫ চার, এক ছক্কা। রিজওয়ান করেন ৭৪ বলে ৫৫। তাতে ছিল ৬টি চারের মার। রিজওয়ান ৩৯তম ওভারে করবিন বশের বলে আউট হলে আবারও টালমাটাল হয় পাকিস্তান ইনিংস। তার পর তো ৪৮তম ওভারে ২৫২ রানে ৭ উইকেট হারালে শঙ্কাও জাগে। তখনও দরকার ১২ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ৯ বলে ৯ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারের তৃতীয় বলে এক রান দূরে থাকা অবস্থায় আউট হন নওয়াজ। জয় নিয়ে মাঠ ছাড়েন শাহীন আফ্রিদি (৪) ও নাসিম শাহ (০)। দক্ষিণ আফ্রিকার হয়ে বশ, ফেরেইরা ও লুঙ্গি এনগিডি দুটি করে আর জর্জ লিন্ডে ও ফরটুইন একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে ৪৯.১ ওভারে ২৬৩ রানে থামায় স্বাগতিক দল। প্রোটিয়াদের ইনিংসের শুরুটা ছিল উড়ন্ত। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি ককের শুরুর জুটিতে আসে ৯৮ রান। ১৬তম ওভারে সাইম আয়ুব প্রিটোরিয়াসকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানকে। ফেরার আগে ৬০ বলে ৫৭ রান করেন প্রোটিয়া ওপেনার। ডি ককও ৭১ বলে ৬৩ করে ফেরেন ২৭.৪ ওভারে। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৭/৩। এরপর অধিনায়ক ম্যাথিউ ব্রিটজকে (৪২) ও সিনেথেম্বা কেশিলে (২২) মিলে চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন। কিন্তু নওয়াজের বলে কেশিলে আউট হওয়ার পর প্রোটিয়াদের ইনিংসে শুরু হয় ধস। দ্রুত পরপর উইকেটের পতনে ৪৩.২ ওভারে দলটির স্কোর দাঁড়ায় ২২৮ রানে ৮ উইকেট! তার পর করবিন বশ (৪০ বলে ৪১) শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়লে রান আড়াইশ ছাড়ায় সফরকারীদের। পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নেন। সাইম আয়ুব দুটি এবং নওয়াজ ও শাহীন একটি করে উইকেট শিকার করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার