রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ অক্টোবর, ২০২৫
৪:১৫ অপরাহ্ণ
123 ভিউ

রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ৪:১৫ 123 ভিউ
রাঙামাটির নানিয়ারচরের চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কালের দিকে কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় তার মরদেহ ভেসে উঠেছে। পুলিশ জানায়, কচুরিপানার নিচ থেকে শনখোলাপাড়ার বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী জিতেশ দেওয়ানের মরদেহ খুঁজে পান স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার একই ঘটনায় নিখোঁজ ডেনিজেন চাকমার মরদেহ উদ্ধার হয়। গত মঙ্গলবার রাতে প্রবল বাতাসে নৌকাডুবির এ ঘটনায় দুই শিক্ষার্থী নিখোঁজ হন। জানা যায় মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দির এলাকায় দুর্গাপূজা দেখা শেষে বাড়ি ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে গিয়ে দুজন নিখোঁজ হন। তবে নৌকায় থাকা আরো চারজন সাঁতারে তীরে উঠতে পারলেও তারা দুজন নিখোঁজ হন। সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুগম চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবি ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে ভেসে উঠে। অপর নিখোঁজ কলেজছাত্র ডেনিজেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের নোয়াপাড়া এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন। দুজনই সাবেক্ষং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তারা দুজনই কলেজ পড়ুয়াছাত্র। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম বলেন, জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে অবহিত করেছেন। লাশটি নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার