রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা – বর্ণমালা টেলিভিশন

রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৫ | ৫:৫৮ 147 ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক ভোটার গাইডলাইনে এ নির্দেশনা দেওয়া হয়। ভোটার গাইডলাইনে ভোট দেওয়ার নিয়ম, ভোটারের করণীয়, ভোটারের বর্জনীয়, সচেতনতা বার্তা এবং বিশেষ সতর্কতা দেওয়া হয়। ভোট দেওয়ার নিয়ম ১. প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ২. এককেন্দ্রের ভোটার অন্যকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ২. ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে নিতে হবে। ৩. ভোট প্রদানের পূর্বে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে। ভোটারের করণীয় ১. শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। ২. আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে। ৩. পছন্দের প্রার্থীর নামের পার্শ্বের চারকোনা ঘরে সরবরাহকৃত সাইনপেন দিয়ে ক্রস (×) চিহ্ন দিতে হবে। ভোটারের জন্য যা বর্জনীয় ১. ভোটদান শেষে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না। ২. ভোটকেন্দ্রে প্রচার-প্রচারণা করা যাবে না। ৩. ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা ভীতি প্রদর্শন করা যাবে না। ৪. ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। সচেতনতা বার্তা এতে বলা হয়— মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিয়ে রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলুন। ১. ভিন্নমত ও প্রার্থীর প্রতি সহনশীলতা বজায় রাখুন। ২. সময়মতো এসে দায়িত্বশীলভাবে ভোট দিন। ৩. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকুন। ৩. অন্যের ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না। বিশেষ সতর্কতা বিশেষ সতর্কতায় বলা হয়, কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দণ্ডিত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’