মুরাদনগরে ধর্ষণ ভাইকে শায়েস্তা করতেই ভিডিও ও মবের পরিকল্পনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫
১০:০৮ পূর্বাহ্ণ
144 ভিউ

মুরাদনগরে ধর্ষণ ভাইকে শায়েস্তা করতেই ভিডিও ও মবের পরিকল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:০৮ 144 ভিউ
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনার মূল আসামি ফজর আলীকে শায়েস্তা করতে তার ছোট ভাই শাহ পরানই সেদিন মব তৈরির পরিকল্পনা করেছিল। ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও ছিল সে। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ নিয়ে আলোচিত এই ধর্ষণ-নির্যাতন মামলায় ৬ জনকে গ্রেফতার করা হলো। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। কিছুদিন আগে ফজর ছোট ভাইকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছিল। এর প্রতিশোধ নিতে সুযোগের সন্ধানে ছিল শাহ পরান। তাছাড়া দুই ভাইই ওই নারীকে উত্ত্যক্ত করত। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ২৬ জুন মুরাদনগরের বাহেরচর গ্রামের ভিকটিম নারী তার বাবার বাড়িতে ছিল। রাত সাড়ে ১১টার দিকে একই গ্রামের ফজর আলী কৌশলে ভিকটিমের ঘরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে ভিকটিমের বাড়ির আশপাশে অবস্থান করা একই গ্রামের অনিক, আরিফ, সুমন, রমজানসহ অজ্ঞানমানা ৮-১০ ব্যক্তি দরজা ভেঙে প্রবেশ করে ভিকটিমকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানিসহ অশ্লীল ভিডিও ধারণ করে। পরবর্তীতে তা অনলাইনে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এইচএম সাজ্জাদ হোসেন আরও বলেন, ঘটনার ১৫ দিন আগে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ফজর আলী ও শাহ পরান দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুই মাস আগে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে গ্রাম্য সালিশে জনসম্মুখে ফজর আলী ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারে। শাহ পরান এর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সন্ধানে ছিল। সালিশের কিছু দিন পর ভিকটিমের মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের বিনিময়ে ধার নেয়। ঘটনার দিন সন্ধ্যার পরে ভিকটিমের বাবা-মা নিকটবর্তী এক ব্যক্তির বাড়িতে মেলা দেখতে যায়। এই সুযোগে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে। এর ২০ মিনিট পর পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে পড়ে শাহ পরান ও ফজর আলীর পূর্বশত্রু একই গ্রামের আবুল কালামসহ অন্যরা। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছে, ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তার নির্দেশনা মোতাবেক অন্য আসামিদের সহায়তায় এ ঘটনা ঘটানো হয়। এদিকে কুমিল্লা ব্যুরো জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, শাহ পরানকে আমাদের কাছে হস্তান্তর করা হবে। এরপর আমরা আদালতের কাছে তার রিমান্ড চাইব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা