মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা – বর্ণমালা টেলিভিশন

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৬:২৫ 14 ভিউ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাপ হোসেন (৩২) ও তাঁর চার বছর বয়সী মেয়ে তোয়াবা নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার পাথরঘাটা ইটভাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত গোলাপ হোসেন একই ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও মাকে নিয়ে দোসরপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মেয়ে তোয়াবাকে নিয়ে রামকৃষ্ণদী গ্রামে বাবার বাড়িতে গিয়েছিলেন গোলাপ হোসেন। রাতে সেখান থেকে শ্বশুরবাড়িতে ফেরার পথে পাথরঘাটা ইটভাটা এলাকায় সোহরাব হোসেন ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় গোলাপের চার বছর বয়সী মেয়ে তোয়াবা বাবার থেকে আলাদা হয়ে যায়। স্বজনদের অভিযোগ, গোলাপকে জোর করে বিষপান করানোর পাশাপাশি পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কেরানীগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন দুপুরে তিনি মারা যান।

এদিকে ঘটনার দিন রাতে অনেক খোঁজাখুঁজি করেও শিশু তোয়াবাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন রামকৃষ্ণদী এলাকার একটি কাশবনে শিশুটির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখান থানায় নিহত গোলাপের বাবা জয়নাল আবেদিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দোসরপাড়া এলাকার সোহরাব হোসেনসহ দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হাসান জানান, মূল অভিযুক্ত সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও প্রক্রিয়া তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত গোলাপের স্ত্রী শিউলি আক্তার (২৫) ১১ মাস বয়সী ছোট মেয়েকে কোলে নিয়ে আহাজারি করে বলেন, ‘জায়গাজমিন নিয়া কত বছর ধইরা ঝগড়া। আমাগো কতবার মারল, মামলা দিল, জায়গা দখল কইরা নিল। শেষ পর্যন্ত আমার স্বামী-সন্তানরে মাইরা ফালাইলো। জায়গাজমিন কত আইবো-যাইবো, আমার স্বামী-সন্তান তো আর আইবো না।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়েটার গলা কাইট্টা, চোখ উঠায় ফালাইছে, নদীর পানিতে ডুবাইয়া, আছড়ায়া, কত কষ্ট দিয়া মারছে। আমার স্বামীরে বিষ খাওয়াইছে। পেটে পোচ দিছে। আমার স্বামীও কষ্ট লইয়া মরছে। আমার তো সবকিছু শেষ হইয়া গেছে। আমার বাবা নাই। আমাগো সবাইরে গোলাপ দেইখা রাখত। আমার মা, শাশুড়ি আর ১১ মাসের সন্তান লইয়া কই যামু? কে আমাগো দেখব, কে সংসারের হাল ধরব?’

বিজ্ঞাপন

গোলাপের মা হাসু বেগম বলেন, ‘গোলাপ আমার একমাত্র সন্তান ছিল। কত কষ্ট কইরা মানুষের জমিনে, স্টোরে (হিমাগারে) কাজ কইরা তাঁরে বড় করছি। পোলাডা আমার আশা-ভরসা ছিল। ভাবছিলাম আমার সুখের দিন আইবো। সুখ তো দেখলাম না, আমার সব শেষ হইয়া গেল।’ স্বজনদের ভাষ্যমতে, ২০২৪ সালে সোহরাব হোসেনের লোকজন গোলাপকে একাধিকবার মারধর করেছে এবং মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। গোলাপের মামা আলম মোহাম্মদ বলেন, ‘আমরা পড়ালেখা করি নাই। কাগজপত্র বুঝতাম না। গোলাপ বুঝত। সবকিছু লইয়া গোলাপ দৌড়াদৌড়ি করত। সোহরাবরা বারবার কইছিল, গোলাপরে ওরা মাইরা ফালাইবো। যে জায়গা লইয়া ঝামেলা, সোহরাবরা ওইটা দহল (দখল) করছে। আমি এর বিচার চাই।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা অনিয়মের অভিযোগে শনিবার জামায়াতের বিক্ষোভের ডাক সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার