মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে দরলেন বিএনপি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ এপ্রিল, ২০২৫
৯:৫১ পূর্বাহ্ণ
122 ভিউ

মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে দরলেন বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫১ 122 ভিউ
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি। বুধবার বিকালে গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে ট্যারিফ (শুল্ক) নিয়ে আলোচনা হয়েছে। এটা একটা টলারেবল (সহনীয়) অবস্থায় না আনলে তো রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটার বিষয়ে আলোচনা হয়েছে। আর আলোচনা হয়েছে নির্বাচন তো আছেই। সবাই তো জানতে চাচ্ছে, নির্বাচন কবে। নির্বাচন নিয়ে বিএনপি কী চিন্তা করছে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে, এ প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে স্বভাবতই। আমরা বলেছি, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে।’ এ প্রসঙ্গে আজ দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে যে আলোচনা হয়েছে, সে কথাও উল্লেখ করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সবাই আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি, যে সংস্কারগুলোর বিষয়ে ঐকমত্য হবে, সেটা তো ১৫, ২০ দিন বা এক মাসের মধ্যে করে ফেলতে পারে। এরপর যে সনদ, যদি ঐকমত্য হয়, তাহলে সনদে সিগনেচার তো সময়ের ব্যাপার না, সুতরাং নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার তো কোনো কারণ নেই।’ বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়, তার ব্যাখ্যাও মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উল্লেখ করেছেন দলটির নেতারা। আমীর খসরু বলেন, ‘স্বভাবতই বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে না আনলে আমরা বলেছি, বিভিন্ন ক্ষেত্রে দেশের ভেতরে-বাইরে যে সিদ্ধান্ত স্থগিত আছে, কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া নির্বাচিত সরকার এলে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থন থাকলে তাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়।’ দেশের ভেতরে-বাইরে সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছেন মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বৈঠকে তারা (মার্কিন প্রতিনিধিরা) জানতে চেয়েছেন সরকারের পলিসি কী হবে, বিএনপির পলিসি কী হবে, আমাদের অর্থনৈতিক পলিসি কী হবে, তা নিয়ে তারা জানতে চেয়েছেন, আমরা বিস্তারিত বলেছি।’ এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিগত দিনে বাংলাদেশে যত সংস্কার হয়েছে, এই যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময়, রাজনৈতিক সংস্কার বিএনপির সময়ে হয়েছে, বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগীয় সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে এবং অর্থনৈতিক সচ্ছলতা সংস্কারের কারণে এসেছে এবং আগামী দিনে আরও সংস্কার হবে, সেটি তারা জানতে চেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া পালটা শুল্ক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে করণীয় নিয়ে বলেছি।’ যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান আমীর খসরু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এই জায়গাতেই বিএনপির আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ