নিউজ ডেক্স
আরও খবর
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল
ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন সবাই।’
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনি জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ১৫ বছর। মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুম-খুন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে। এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে। মা-বোনদের আইডি কার্ডের নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে তারা।’
তারেক রহমান আরও বলেন, ‘১৯৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে তারা এই কাজগুলি করছে। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি জেলায় তাদের ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে।’
বক্তব্য শেষে তারেক রহমান মঞ্চে বসা কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের জন্য ধানের শীষে ভোট চান।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।