‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’,বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০২৫
১১:১২ পূর্বাহ্ণ
294 ভিউ

‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’,বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:১২ 294 ভিউ
‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’, বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলা করেছে বহিরাগত ১০-১৫ জনের একটি দল। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। ‎শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ। ‎ ‎আহত শিক্ষার্থীরা জানান, রাত ৮টার দিকে তারা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১০-১২ জন বহিরাগত তাদেরকে ডেকে একটি রুমে নিয়ে যান। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের মারধর শুরু করেন। মারধরের সময় তারা বলেন, ‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি।’ এরপর শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে মেডিকেল সেন্টারে ভর্তি হন। ‎‎এ হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ক খাদান আলী থানার ওসি কবির হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারের একাধিক টিম মাঠে নামানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত