ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত – বর্ণমালা টেলিভিশন

ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৫ | ১০:০৬ 199 ভিউ
ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা তিনজনই নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রশিক্ষণকালে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) বিধ্বস্ত হয়। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আছড়ে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে। এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন এক পাইলট। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ে। তাতে দুই ক্রুর মৃত্যু হয়। পাইলট নিখোঁজ হন। এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ