নিউজ ডেক্স
আরও খবর
জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি
রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী
টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা
যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার লাপাংয়ের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), একই উপজেলার নারায়ণপুরের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) ও ফেনী জেলা সদরের দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম (৫৫)।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যাত্রী নিয়ে নবীনগর থেকে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। তিন চাকার যানটি ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান।
ওসি আরও বলেন, ‘ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
