ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৯:০০ 52 ভিউ
মানিকগঞ্জের সাটুরিয়ায় কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রুপা (২০) নামের এক মাদরাসা শিক্ষিকা। বৃহস্পতিবার (১৪ মে) সাটুরিয়া সন্ধ্যায় বড় ব্রিজের ঢালে ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত রুপা আক্তার সাটুরিয়া উপজেলার চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় হান্দুলিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষিকা। তার স্বামী সৌদিপ্রবাসী। তাদের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,​ সাটুরিয়া বাজার থেকে কেনাকাটা করে ভ্যানে বাড়ি ফিরছিলেন। ​সাটুরিয়া বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অসাবধানতাবশত তার গলার ওড়নাটি ভ্যানগাড়ির চাকায় জড়িয়ে যায়। ​এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়েন এবং গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। ​আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান