বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ আগস্ট, ২০২৫
৭:২০ পূর্বাহ্ণ
251 ভিউ

বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ | ৭:২০ 251 ভিউ
চাকরির বাজার এখন বেশ প্রতিযোগিতাপূর্ণ। যেখানে এগিয়ে থাকতে হলে বিশেষ কিছু দক্ষতা অর্জন করাটা চাকরি প্রত্যাশীদের জন্য জরুরি হয়ে পড়েছে। অনেক বহুজাতিক কোম্পানিই তাদের নিয়মিত কাজ সম্পাদনের জন্য নানা প্রযুক্তি মাধ্যমের ওপর নির্ভর করছে। এগুলোর ওপর নিজের দক্ষতা বাড়িয়ে নিলে চাকরির সাক্ষাৎকারে সহজেই নিয়োগদাতাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। দক্ষতাগুলো কী? মার্কিন বাণিজ্যিক সাময়িকী ফোর্বস তাদের এক নিবন্ধে এমন তিনটি দক্ষতার কথা উল্লেখ করেছে। যেগুলো ঘরে বসেই অর্জন করা সম্ভব। একেবারে বিনামূল্যে। যেগুলো জানা থাকলে ২০২৫ সালের চাকরির বাজারে সহজেই উচ্চ বেতনের চাকরিও পাওয়া সম্ভব। এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শদাতা কোম্পানি ম্যাককিনজির গবেষণা বলছে, জেনারেটিভ এআই প্রতি বছর বৈশ্বিক অর্থনীতিতে অতিরিক্ত ২ দশমিক ৬ ট্রিলিয়ন থেকে ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। এআইয়ের দ্রুত প্রসারের কারণে বহুজাতিক কোম্পানির নিয়োগকারীরা এখন এ সংক্রান্ত দক্ষতাকে প্রায় বাধ্যতামূলক করেছেন। এআই ব্যবহার করে আপনি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা ও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের কাজে নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবেন। বিনামূল্যে এআই এর ওপর দক্ষতা অর্জন করতে পারবেন learn.microsoft.com কিংবা গুগল এর deepmind.google/discover/the-podcast/ এসব ঠিকানা থেকে। নেতৃত্বের দক্ষতা ডু ফলো ডটকম এর বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি লাভজনক টেক কোম্পানির (যেমন- এনভিডিয়া, আমাজন, মাইক্রোসফট) কর্মীদের লিংকডইন প্রোফাইলে লিডারশিপ স্কিল সবচেয়ে বেশি উল্লেখ থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ফিউচার অব জবস রিপোর্টেও চাকরির বাজারে মূল চাহিদা হিসেবে নেতৃত্বগুণের কথা উল্লেখ আছে। এই দক্ষতা আপনি প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার কিংবা অপারেশনস ডিরেক্টর পদগুলোতে বেশি প্রয়োগ করতে পারবেন। নেতৃত্বের দক্ষতা অর্জনে বিনামূল্যে কোর্স আছে হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে। যা পাবেন pll.harvard.edu/subject/leadership এই ঠিকানায়। কনটেন্ট তৈরি মার্কেটিংয়ের জন্য কোম্পানিগুলো এখন কনটেন্ট তৈরির পেছনে বাজেট বাড়াচ্ছে। আপনি ফ্রিল্যান্স এসইও, ওয়েবসাইট কপিরাইটার, লিংকডইন ঘোস্ট রাইটার কিংবা উদ্যোক্তা হতে চাইলে কনটেন্ট তৈরির দক্ষতা জরুরি। অনেকে এআই ব্যবহার করে এই কাজ করে। কিন্তু এর সঙ্গে নিজের চিন্তাভাবনা, অভিজ্ঞতা যুক্ত করতে পারলে আপনার কনটেন্ট অন্যদের থেকে আলাদা হবে। কনটেন্ট তৈরির ওপর বিনামূল্যে প্রশিক্ষণ পেতে পারেন, হাবস্পট একাডেমির কনটেন্ট মার্কেটিং ফ্রি সার্টিফিকেশন-এ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান