বেতাগীতে যৌথবাহিনীর অভিযান: খেয়াঘাট ইজারাদারকে জরিমানা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫
১১:০৪ পূর্বাহ্ণ
132 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বেতাগীতে যৌথবাহিনীর অভিযান: খেয়াঘাট ইজারাদারকে জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:০৪ 132 ভিউ
বরগুনা জেলার বেতাগীতে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর শহরের ইউএনও শিশুপার্ক সংলগ্ন এলাকায় নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত এবং ফেরিঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদারের নেতৃত্বে পৃথকভাবে দুটি অভিযান পরিচালিত হয়। এ সময় বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স জটিলতা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার, ওভারলোড ও ট্রাফিক আইনভঙ্গের কারণে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। এছাড়াও বিষখালী নদীর বেতাগী-কচুয়া খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে খেয়াঘাট ইজারাদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এমন অভিযানে প্রশাসনকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয় ভুক্তভোগীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, দিনের পর দিন খেয়াঘাটের ইজারাদাররা যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করছিল। এমন অভিযান অব্যাহত থাকলে কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তি পাবে। এ বিষয়ে বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, এধরনের অভিযান চলমান থাকবে এবং এমন অপরাধচক্রে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন স‍‍‍র্বদা প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই