বিশ্বরেকর্ড গড়া তামিমের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয় – বর্ণমালা টেলিভিশন

বিশ্বরেকর্ড গড়া তামিমের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩০ 64 ভিউ
সিরিজ নির্ধারণী ম্যাচে হেসেখেলে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে টাইগাররা। ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে স্বাগতিকরা। ফিল্ডিংয়ে পাঁচ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়া তামিম এদিন ব্যাট হাতেও খেলেন দুর্দান্ত ইনিংস। পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে পাঁচ ক্যাচ ধরা একমাত্র ক্রিকেটার তিনি। ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই টাইগার ওপেনার। ২৬ বলে ৩৩ রান করেন ইমন। লিটনের ব্যাট থেকে আসে কেবল ৭ রান। ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। এর আগে, ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। তাকে দ্রুতই আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন, ক্যাচটি নেন সাইফ হাসান। স্টার্লিংয়ের বিদায়ের পর সফরকারীদের কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি কারও ব্যাটই আজ জ্বলে ওঠেনি। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেন গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেন। শেষ দিকে রান তুলতে মরিয়া আয়ারল্যান্ড আরও চাপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ ও রিশাদ ৩টি করে উইকেট নেন। শরিফুল পান ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফুদ্দিনও একটি করে উইকেট লাভ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি