বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ July, ২০২৬ | ৫:২৯ 79 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ জুন, সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেপ্তারকৃত মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির মো. মোস্তফার ছেলে। জনি তার ব্যবহৃত ফেসবুক পোস্টে লোডশেডিং এর অতিষ্ট হয়ে নোংরা ভাষায় প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। মুহুর্তে পোস্টটি ভাইরাল হয়ে যায়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। পরে এ বিষয়ে আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ​তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় বা কোনো ব্যক্তির সম্মানহানি ঘটে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান তিনি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ