বিদেশি মদের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫
৯:৪৩ পূর্বাহ্ণ
115 ভিউ

বিদেশি মদের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৪৩ 115 ভিউ
বিদেশি মদের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বশীল অফিসার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাবিবনগর গ্রামের চান্দাই মিয়ার ছেলে আপু মিয়া, তাহিরপুরের সীমান্ত গ্রাম পুরান লাউড়ের (পশ্চিম) রতন মিয়ার ছেলে আলী নুর, নেত্রকোনার আটপাড়া উপজেলার বালিকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে মাহবুব ইসলাম। র‌্যাবের দায়িত্বশীল অফিসার জানান, র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার জেলার তাহিরপুরের পুরান লাউড় (পশ্চিম) সীমান্ত গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার ভিতরে বিশেষ কৌশলে রাখা বিদেশি মদের চালানসহ মাদক কারবারি আপু, আলী নুর, মাহবুব ইসলামকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৭০ বোতল বিদেশি মদ, একটি সিএনজি জব্দ করা হয়। আলামতসহ তিন মাদক কারবারিকে সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে সোমবার রাতে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি