নিউজ ডেক্স
আরও খবর
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল
ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ
প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী
বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ ‘পরশুরাম ক্লিনিক’র অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
গতকাল ২০শে জুন, শনিবার সকালে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার ও চালকসহ দুই জন চোরাকারবারীকে আটক করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রীজের উপর পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হকের মালিকানাধীন পরশুরাম ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায় পরশুরাম থানার একটি টহলদল।
অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১২ কার্টনে মোড়ানো ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মাদক বহনের দায়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গাড়িটির চালক জসিম উদ্দিন (৫১) ও তার সহযোগী মিনহাজুর রহমান (২১) কে আটক করা হয়েছে।
