বাবার জন্য দাবা, ছেলের কথা রাখলেন মা – বর্ণমালা টেলিভিশন

বাবার জন্য দাবা, ছেলের কথা রাখলেন মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:৪৯ 131 ভিউ
‘৫ জুলাই আমার জীবনের সবচেয়ে কালো দিন। ২০২৪ সালের ৫ জুলাই আর ২০২৫ এর ৫ জুলাই। কোথা দিয়ে যে সময়টা চলে গেল, বুঝতেই পারলাম না। এখনো মনে হয় জিয়া আমার পাশেই আছে। তাহসিনও ভাবে এই বুঝি বাবা তার ভুল চাল ধরিয়ে দেবে। আমরা ভাবতেই পারি না জিয়া নেই।’ শনিবার ছলছল চোখে কথাগুলো বলেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী তাসমিন সুলতানা। জিয়ার স্মরণে এদিন ঢাকায় শুরু হয়েছে ‘জিএম জিয়া স্মৃতি দাবা-২০২৫’। জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান এবং আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ উপস্থিত ছিলেন। সাত দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশের ৬০ এবং নেপাল ও ভারতের তিনজন করে দাবাড়ু অংশ নিচ্ছেন। গত বছর এই দিনে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। তার মৃত্যুদিনে শুরুতেই মোহাম্মদপুরে জিয়ার বাসার পাশে এতিমখানায় খাবার দেন তাসমিন। জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম দিয়েছেন তিনি। তাসমিন বলেন, ‘তাহসিন বলেছিল, বাবাকে মনে রাখতে হলে একটি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আমি তার কথামতো শুরু করেছি। সবাই সহযোগিতা করছে। এজন্য তাদের ধন্যবাদ।’ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানের কথা, ‘আমরা প্রায় একসঙ্গে খেলা শুরু করেছিলাম। জিয়ার সঙ্গে অনেকবার খেলেছি। ওর গ্র্যান্ডমাস্টার হওয়ার তিনটি নর্মের সময় আমি ছিলাম। তাই আমাকে জিয়া লাকি বলত।’ সহসভাপতি শোয়েব রিয়াজ বলেন, ‘জিয়ার স্মৃতিধন্য এই টুর্নামেন্ট আমরা প্রতিবছর করার চেষ্টা করব।’ সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বলেন, ‘আমি জিয়ার বাবার সঙ্গে খেলেছি। তাকেও দেখেছি খেলতে। এমন মানুষকে হারাতে হবে ভাবতে পারিনি।’ রানী হামিদ বলেন, ‘জিয়ার বাবার সঙ্গে খেলেছি। তখন জিয়া অনেক ছোট। সে আসত। পরে তার সঙ্গেও খেলেছি। এখন তার ছেলের সঙ্গে খেলছি। আমার ইচ্ছে জিয়ার নাতি-নাতনিদের সঙ্গেও খেলার। আসলে জিয়া আমাদের পাশেই আছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?