বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন – বর্ণমালা টেলিভিশন

বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৬ | ৫:১৪ 29 ভিউ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশ সেরা সাবেক এই ওপেনার ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি হলেন। ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর একক প্রার্থী হিসেবে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। তামিমসহ ক্লাব থেকে পরিচালক হয়েছেন ১২ জন। জেলা ও বিভাগ থেকে পরিচালক হয়েছেন ১০ জন। বিভিন্ন সংস্থা থেকে পরিচালক হয়েছেন একজন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হয়েছেন দুই জন। এই ২৫ পরিচালক আগামী চার বছর ক্রিকেটের নীতি নির্ধারণ করবেন। একমাত্র সহসভাপতি হয়েছেন আবাহনী ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা। তিনি একমি গ্রুপের স্বত্বাধিকারী। ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন ইসরাফিল খসরু ও সাঈদ ইব্রাহিম আহমেদ। এক্সিউম ক্লাবের কাউন্সিলর ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ফেয়ার ফাইটার্স ক্লাবের ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে। মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে ক্লাব সংগঠক হিসেবে পরিচিত। এবার প্রথম বিসিবি পরিচালক হলেন। আমিনুলের বোর্ড থেকে পদত্যাগ করা মির্জা ইয়াসির মোহাম্মদ ফয়সাল ও শানিয়ান তানিম এবারও পরিচালক হয়েছেন। বসুন্ধরা রাইডার্সের কাউন্সিলর ইয়াসিরের বাবা আবুল কালাম কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন, ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তার। বিপিএলের দল রংপুর রাইডার্স ও প্রিমিয়ার লিগের বসুন্ধরা স্ট্রাইকার্সের কর্মকর্তা শানিয়ান কাউন্সিলর হয়েছেন ঢাকা মেরিনার ইয়াং ক্লাব থেকে। ক্লাব ক্যাটাগরি থেকে প্রথমবারের মতো পরিচালক হয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানি, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির আব্বাস, পূর্বাচল ক্রিকেট ক্লাবের সাকিফ আহমেদ ও ঢাকা ওয়ান্ডারার্সের মাহবুব আহমেদ শামীম। আসিফ রব্বানির বাবা গোলাম সিরাজ বগুড়া-৫ আসনের সংসদ সদস্য, ইয়াসির আব্বাসের বাবা ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। প্রথমবার পরিচালক হওয়া সাকিফ পেশায় ব্যবসায়ী আর মাহবুব সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সাতজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েওছন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগ থেকে। খুলনা থেকে বিসিবি পরিচালক হয়েছেন খুলনার বিএনপি নেতা শফিকুল আলম ও যশোরের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই শান্তনু ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঢাকার দুই প্রার্থীর মধ্যে সাইদ বিন জামান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে। অন্য পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ আগেও বিসিবি পরিচালক ছিলেন। চট্টগ্রাম থেকে পরিচালক হওয়া দুজনের মধ্যে মিনহাজুল আবেদীন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। লক্ষ্মীপুরের কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী সম্পর্কে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর চাচা। রংপুর থেকে পরিচালক হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ফয়সল আমীন। রাজশাহী থেকে পরিচালক হওয়া মীর শাকরুল আলম একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। সিলেট থেকে পরিচালক হওয়া আবদুল কাইয়ুম চৌধুরী এখন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, তিনি আগেও বিসিবি পরিচালক ছিলেন। ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক এর আগেও বিসিবি পরিচালক ছিলেন। এছাড়া এনএসসি মনোনীত দুজন পরিচালকের মধ্যে শেখ মোহাম্মদ রুহুল আমিন পেশায় ব্যবসায়ী, তার বাড়ি বাগেরহাট। অন্য পরিচালক সরফরাজ আহমেদ আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর, তার বাড়ি সিলেটের মৌলভীবাজারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন