বিশ্বকাপের আগে তারকাকে হারানোর শঙ্কায় জার্মানি – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপের আগে তারকাকে হারানোর শঙ্কায় জার্মানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ | ৮:২৯ 32 ভিউ
জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান শুক্রবার জানিয়েছেন, তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল আসন্ন ২০২৬ বিশ্বকাপ মিস করতে পারেন। অনুশীলনে চোট পেয়েছেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শিকাগোতে কথা বলেন নাগেলসমান। এটি বিশ্বকাপের আগে জার্মানির শেষ ম্যাচ। তিনি নিশ্চিত করেন, ১৮ বছর বয়সী কার্ল অনুশীলনে চোট পেয়েছেন। তাই বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় আছে। নাগেলসমান বলেন, ‘সত্যি বলতে, দেখে ভালো মনে হয়নি। সে এখন হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আগে পরিস্থিতিটা বুঝতে হবে, তাকেও বুঝতে হবে। এর জন্য একটা পরীক্ষা করানো দরকার। তারপর দেখব বদলি খেলোয়াড় ডাকব কি না।’ কার্লের চোটের ধরন সম্পর্কে কিছু জানাননি কোচ। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড সবশেষ মৌসুমে শীর্ষ পর্যায়ে অভিষিক্ত হন। তিনি দ্রুতই ভিনসেন্ট কোম্পানির বুন্দেসলিগা শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। গত রোববার ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জার্মানির হয়ে প্রথম ম্যাচ শুরু করেন কার্ল। সেই ম্যাচে একটি গোলেও সহায়তা করেন তিনি। যখনই তাকে নিয়ে আশা দেখছিল জার্মানি, তখনই পথে এল নতুন কাটা। চোট শঙ্কায় এখন বিশ্বকাপে অনিশ্চিত তিনি। নাগেলসমান জানান অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়্যার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ফিট থাকবেন না। তবে তিনি আশা করছেন, ১৪ জুন কুরাসাওর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নয়্যার ফিরে আসবেন। ২০১৪ বিশ্বকাপ জয়ী নয়্যারকে মে মাসে অবাক করে দলে ডাকা হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় দুই বছর পর তাকে দলে নেওয়া হয়েছে। নয়্যারকে নিয়ে নাগেলসমান বলেন, ‘তার বয়সে ওয়ার্ম-আপ পর্বের দরকার নেই। সে জানে চাপের মধ্যে কীভাবে খেলতে হয়।’ তিনি আরও বলেন, ‘সে সেরা ফিটনেসের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমরা আগামীকাল কোনো ঝুঁকি নিতে চাই না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন