বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১ আহত ৩০ – বর্ণমালা টেলিভিশন

বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১ আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:২১ 156 ভিউ
ফরিদপুরে হিন্দু বিয়ের বরযাত্রীবাহি বাস খাদে পড়ে উল্টে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত বাসের হেলপারসহ অন্তত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের মৃত দিলু কুমার দাসের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি রাজবাড়ী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা কবলিত এই বাসে বর বা কনে কেউ ছিল না। দুর্ঘটনার পর যাত্রীদের আর্তনাদ শুনে শবে বরাতের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরত আসার সময় মুসুল্লিরা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে পরে পুলিশ ও নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট এসে উদ্ধার কাজে নামে। ভাঙ্গা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার আবু জাফর বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারনে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা