বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! – বর্ণমালা টেলিভিশন

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ | ৬:৪৮ 138 ভিউ
২০২৩ সালের সেই ভয়াবহ এপ্রিলের অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল বঙ্গবাজারের ৫ হাজার ব্যবসায়ীর স্বপ্ন আর হাজারো কর্মচারীর জীবিকা। ছাইপাশ সরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে মাথা তুলছে ১০ তলা বিশিষ্ট আধুনিক ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’। কিন্তু দৃশ্যমান ৩ তলার এই কংক্রিটের কাঠামোর আড়ালেই এখন চলছে অন্য এক অদৃশ্য ‘লুটপাট’। অভিযোগ উঠেছে, আগুনে সর্বস্বান্ত হওয়া ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেওয়ার নাম করে কিস্তির টাকার বাইরেও আদায় করা হচ্ছে কোটি কোটি টাকা—যার নাম দেওয়া হয়েছে ‘অফিস খরচ’ ও ‘সিস্টেম’! ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধীনে প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই বিপণিবিতানে দোকান পেতে কমবেশি ২০ লাখ টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ৫টি কিস্তিতে এই টাকা পরিশোধের নিয়ম। তবে ক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, কিস্তির স্লিপ সরাসরি সিটি কর্পোরেশনে জমা নেওয়া হচ্ছে না। মালিক সমিতির অফিস ঘুরে যাওয়ার বাধ্যবাধকতায় সেখানে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তৃতীয় কিস্তির ৩ লাখ টাকার পে-অর্ডার জমা দেওয়ার সময় প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ১০ হাজার টাকা নগদ নেওয়া হচ্ছে। আর এই ১০ হাজার টাকার রশিদ ধরিয়ে দিয়ে সমিতির দায়িত্বপ্রাপ্তরা মুচকি হেসে বলছেন, “এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই!” হিসাবের মারপ্যাঁচ প্রথম কিস্তি: বাড়তি কোনো টাকা নেওয়া হয়নি। দ্বিতীয় কিস্তি: ৩ লাখ টাকার সঙ্গে নেওয়া হয়েছিল ১,৫০০ টাকা করে (মোট প্রায় ৪৪ লাখ ৪১ হাজার টাকা)। তৃতীয় কিস্তি: ৩ লাখ টাকার সঙ্গে নেওয়া হচ্ছে ১০,০০০ টাকা করে (মোট ২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা)। টাকা না দিলে বরাদ্দ বাতিলের হুমকি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন, “ধারদেনা করে কিস্তির টাকা জোগাড় করছি। তার ওপর এই বাড়তি টাকা দেওয়া আমাদের পিঠে কুড়ালের আঘাতের মতো। কিন্তু প্রশ্ন করার সাহস নেই। প্রশ্ন করলেই যদি দোকানের বরাদ্দ বাতিল করে দেয়!” ব্যবসায়ীদের অভিযোগ, এই টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কিছু অসাধু কর্মকর্তার ‘৮ টেবিলে’। ১০৬ কাঠা জমির ওপর নির্মিতব্য এই নতুন ভবনে থাকবে বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ৮টি ফ্লোর। গ্রাউন্ড থেকে সপ্তম তলা পর্যন্ত মোট ৩,০৪২টি দোকান থাকবে (যার মধ্যে সাধারণ দোকান ৩,০২০টি)। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০ থেকে ১০০ স্কয়ার ফিট। পূর্বের ৪টি মার্কেটের (বঙ্গবাজার হকার, গুলিস্তান হকার্স, মহানগর হকার্স ও আদর্শ হকার্স) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখানে পুনর্বাসন করা হচ্ছে। এই প্রকাশ্য চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়া হলে দক্ষিণ সিটি কর্পোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খান বলেন, “কিস্তির টাকা ছাড়া বাড়তি টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। আমি খোঁজখবর নেব এবং কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে বঙ্গবাজার কমপ্লেক্স (গুলিস্তান ইউনিট) এর সাধারণ সম্পাদক মো. আব্দুল বাসেত এই বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” অন্যদিকে মূল অভিযুক্তদের একজন, সমিতির সভাপতি মোজাম্মেল হক মজুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা