বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ – বর্ণমালা টেলিভিশন

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ March, ২০২৬ | ৫:৩০ 148 ভিউ
ঢাকা থেকে চিলমারি যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন