নিউজ ডেক্স
আরও খবর
প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক
৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!
ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির
ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ফেসবুকে নতুন হ্যাশট্যাগ ‘ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা শুরু করেছে ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নিজের আইডিতে দেয়া ফেসবুক পোস্টে এই প্রচারণা প্রথম দেখা যায়।
হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।
ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে। #banawamilegue।’
কিছুক্ষণ পর আরেক পোস্টে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’ পরে বিকেল ৫টার দিকে ‘#banAwamileague’ লিখে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ।
হাসনাতের পর একই পোস্ট দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদসহ আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ‘#banAwamileague’ পোস্ট করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।