ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’ – বর্ণমালা টেলিভিশন

ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ৮:০০ 140 ভিউ
ফেনীর পরশুরামে দপায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এবার বিষয়টির প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (২১ জুলাই) ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে এ প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অলকা গ্রামের বাসিন্দা ইমাম হোসেন। প্রতীকী ‘গায়েবানা জানাজা’র নামাজে আরও অংশগ্রহণ করেছেন বন্যায় বসতঘর হারানো মাসুম চৌধুরীসহ ৫ জন। মুহুরী নদীর উজানে ভারতীর পানির চাপে সোমবার ফের বন্যায় প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে গেছে উপজেলা বাসিন্দারা। গত বছরের আগস্টের বন্যায় রেশ কাটতে না কাটতে চলতি মাসের ৮ জুলাই ভয়াবহ বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট ফসলী জমি পুল কালভার্টসহ অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, পরশুরাম উপজেলায় গত ৮ জুলাই বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। শনিবার (১৯ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। সোমবার হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ পুনঃনির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে গেলে মেরামতের কাজ পুনরায় শুরু করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা