ফটিকছড়িতে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ
152 ভিউ

ফটিকছড়িতে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:০৯ 152 ভিউ
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছে, পূর্ব শত্রুতা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এ হত্যাকাণ্ড। তবে অভিযোগ অস্বীকার করেছে ওই যুবদলকর্মী। তার দাবি, ওই ব্যবসায়ীর সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে। তাকে হত্যা করা হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মৃত রমজান আলী (২০) ওই ইউনিয়নের পূর্ব তারাখোঁ ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। আটককৃত অন্যরা হলেন- উপজেলার হাসনাবাদ এলাকার মহিমদ্দিন (১৮), ফোরকান (২০), ধামার খিল গ্রামের আবুল ইয়াছিন (১৭), হাতি মারা এলাকার পেয়ার আহমেদ (২৭) ও মনোয়ার খিল গ্রামের হাসান নিজামী (২০)। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে যুবদল কর্মী আহমদ ছাফার সঙ্গে শান্তিরহাট বাজারে যাচ্ছিল রমজান। পথিমধ্যে যুবদলকর্মী হাসানের নেতৃত্বে ৪ থেকে পাঁচজন তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাত রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে জসিমের ফার্মেসির সামনে থেকে তাকে ধরে ফেলে হামলাকারীরা। রমজানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে রমজান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। যুবদল কর্মী আহমদ ছাফা বলেন, ‘হাসান, সোহেলসহ অন্তত ৮ থেকে ১০ জন আমাদের ওপর হামলা চালিয়েছিল। রমজান পালিয়ে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেনি।’ অভিযোগের বিষয়ে যুবদল কর্মী হাসান বলেন, ‌আমাদের একটি মোটরসাইকেল আহমদ ছাফা ছিনতাই করে। মঙ্গলবার মোটরসাইকেল উদ্ধার করতে গেলে রমজান প্রথমে আমাদের ওপর হামলা করে। এ সময় দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের কয়েকজন আহত হয়। যুবদলকর্মী আহমদ ছাফা এবং হাসানের নামে কয়েকটি মামলা রয়েছে বলে জানান হাসান। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, ‌মারামারির ঘটনায় একজন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত