ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৬
৫:২৫ পূর্বাহ্ণ
27 ভিউ

ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ৫:২৫ 27 ভিউ
চট্টগ্রামের ফটিকছড়িতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করে চরম বিপাকে পড়েছেন এক স্থানীয় সাংবাদিক। ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’-এর নানা অনিয়ম ও লাইসেন্স বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি এবং ফটিকছড়ি প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯শে জুন ফটিকছড়িতে বিএনপির একটি দলীয় কর্মসূচি চলাকালীন প্রকাশ্য দিবালোকে সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের ওপর চড়াও হন যুবদল নেতা রশিদ। তিনি সাংবাদিকের পাঞ্জাবির কলার ধরে টানাহেঁচড়া করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং একপর্যায়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। ভীতিকর বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—অভিযুক্ত রশিদ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভাষায় হুমকিমূলক কথা বলছেন এবং একাধিকবার স্থানীয় এমপির নাম উল্লেখ করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। অনুসন্ধানে জানা গেছে, ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন-এর লাইসেন্স নবায়ন ও অবৈধ পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা গুঞ্জন ও অনিয়মের অভিযোগ ছিল। এর আগে ২০২৩ সালে এই বিতর্কিত ক্লিনিকেই ভুল চিকিৎসায় এক প্রসূতি ও তার নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে প্রশাসন ক্লিনিকটি বন্ধ করে দেয়। সম্প্রতি এই বন্ধ ক্লিনিকের ভেতরের প্রশাসনিক ও লাইসেন্স সংক্রান্ত অন্ধকার দিকগুলো গণমাধ্যমে তুলে ধরাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই যুবদল নেতা। আক্রান্ত সাংবাদিক শাহনেওয়াজ নাজিম উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি সম্পূর্ণ তথ্য-উপাত্ত যাচাই করে জনস্বার্থে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত ও জীবননাশের হুমকি পেতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও সুনির্দিষ্ট বিচার দাবি করছি।” এই ন্যাক্কারজনক ঘটনার পর ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সাংবাদিক নাজিমের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী যুবদল নেতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছেন। এদিকে, অভিযুক্ত যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বভাবসুলভভাবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার দাবি, বিষয়টি ইতিমধ্যে ‘মীমাংসা’ হয়ে গেছে এবং কে বা কারা জল ঘোলা করার জন্য অযথা এটিকে বড় করে ছড়াচ্ছে। তবে ভিডিও ফুটেজ সামনে আসার পর তার এই দাবিকে ধোপে টিকছে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা