প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত – বর্ণমালা টেলিভিশন

প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৭:০৪ 85 ভিউ
পঞ্চান্ন বছরের প্রতীক্ষার অবসান ঘটল ভারতের নারী ক্রিকেটে। রোববার (০২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল। এর মধ্য দিয়ে তারা ইতিহাসে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল—অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরেই ভারত এখন শিরোপাধারীদের তালিকায়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা মিলে গড়েন ১০৪ রানের উদ্বোধনী জুটি। মান্ধানা ৪৫ রানে ফিরলেও শেফালি খেলেন ঝড়ো ৭৮ বলে ৮৭ রানের ইনিংস, যার মধ্যে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে জেমিমা রদ্রিগেজ যোগ করেন ২৪ রান। মিডল অর্ডারে অধিনায়ক হারমানপ্রীত কৌর (২০) ও দীপ্তি শর্মা (৫৮) ইনিংসকে মজবুত করেন। দীপ্তি নিজের ১৮তম অর্ধশতক তুলে নিয়ে শেষ দিকে রিচা ঘোষের (৩৪) সঙ্গে মিলে ভারতের স্কোর দাঁড় করান ২৯৮ রান। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশাব্যঞ্জক। লরা উলভার্ট (১০১) ও তাজমিন ব্রিটস মিলে দেন ৫১ রানের ওপেনিং পার্টনারশিপ। তবে ব্রিটসের রান আউটেই ভাঙে সেই জুটি, এরপরই ছন্দ হারায় প্রোটিয়া ব্যাটাররা। উলভার্ট একাই প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে উইকেট পড়তেই থাকে ধারাবাহিকভাবে। সুনে লুস (২৫) ও আনরিরি ডেরকসেন (৩৫)-এর ইনিংস সামান্য লড়াই দিলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দীপ্তি শর্মা। তার ঘূর্ণিতে লুটিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় তারা। বল হাতে দীপ্তি ছিলেন অনবদ্য। ৯.৩ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট—যা তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কারও। শেফালি ভার্মা নেন ২টি উইকেট, শ্রি চরানি ১টি। এই জয়ে ভারতীয় নারী দল শুধু নিজেদের প্রথম বিশ্বকাপই জিতল না, বরং নারী ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করল। দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে এই জয় হয়ে থাকবে স্মৃতি মান্ধানা–শেফালি ভার্মা–দীপ্তি শর্মাদের সোনালি প্রজন্মের সেরা স্মারক হিসেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই