প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬
৪:৫২ পূর্বাহ্ণ
43 ভিউ

প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ৪:৫২ 43 ভিউ
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের এক পাশের ডিভাইডারে রঙ করা হলেও অপর পাশ মলিন থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনাও শুরু হয়। এর আগে চট্টগ্রাম সফরে এসে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়কপথে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি হোটেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভায় যোগ দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী যে পাশ দিয়ে যাতায়াত করেছেন, মূলত সেই পাশটিই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং সড়কের মাঝের ডিভাইডারে রঙ করা হয়। অপর পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকলেও ডিভাইডারে রঙ করা হয়নি। সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত সড়কের এক পাশ তুলনামূলক পরিষ্কার। ওই পাশের পুরো ডিভাইডারে রঙ করা হয়েছে। বিপরীত পাশে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে রয়েছে এবং ডিভাইডারেও রঙ করা হয়নি। তবে অক্সিজেন মোড় থেকে অপর পাশের ডিভাইডারে রঙ করার কাজ শুরু করেছেন কয়েকজন শ্রমিক। চৌধুরী হাট এলাকার বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, ‘অক্সিজেন থেকে নিয়মিত চৌধুরী হাটে আসা-যাওয়া করি। গতকাল দেখলাম, সড়কের ডিভাইডারের এক পাশে রঙ করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই রঙ করা হলে দেখতে ভালো লাগত।’ বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত পাশটিতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ করা হয়েছে বলে তিনি দেখেছেন। তাঁর প্রশ্ন, দুই পাশে কাজ না করার পেছনে অর্থের বিষয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ডিভাইডারে রঙ করার কাজ করা হয়নি। এটি সড়কের সৌন্দর্যবর্ধন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে চলমান কাজ। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করা হয়েছিল। বৃষ্টি ও নানা সমস্যার কারণে উভয় পাশে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি। পরিকল্পনা অনুযায়ী ডিভাইডারের দুই পাশেই রঙ করার কথা রয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর অপর পাশের কাজ শুরু হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই। আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রঙ করার। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি।’ কাজের ব্যয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই কাজটি করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর এর সঠিক বাজেট জানানো সম্ভব হবে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে তাঁর কথা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে এত দিন দুই পাশে রঙ করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে অপর পাশেও রঙ করার কাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে কাজ শুরু হয়েছে—এমন দাবি নাকচ করে নির্বাহী প্রকৌশলী বলেন, কাজটি আগে থেকেই পরিকল্পনার অংশ ছিল। প্রায় ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন কাজ একসঙ্গে বাস্তবায়নের জন্য আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের প্রশ্ন, কাজটি নিয়মিত সৌন্দর্যবর্ধন কর্মসূচির অংশ হয়ে থাকলে প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে কেন সড়কের এক পাশই দৃশ্যমানভাবে পরিচ্ছন্ন ও রঙিন করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পরই কেন অপর পাশের ডিভাইডারে রঙ করার কাজ শুরু হলো—এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, প্রায় এক মাস আগে থেকেই সড়কের পাশের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করা হয়। এরপর ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ অন্যান্য কাজ হয়েছে। বর্তমানে ডিভাইডারে রঙ করার কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা