প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান – বর্ণমালা টেলিভিশন

প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৯ 83 ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপি রাজনীতি করে যাচ্ছে। ড. মঈন খান বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতার অংশ। বিগত ১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। জনগণের আন্দোলন ও ভোটের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা কিংবা জুলাইয়ের সহিংসতার সঙ্গে জড়িতদের রাজনীতিতে ফেরার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই। কেউ যদি অপরাধ করে থাকে, তার বিচার আইনের মাধ্যমে হবে। বিএনপি প্রতিহিংসা নয়, ন্যায়বিচারে বিশ্বাস করে। বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন উল্লেখ করে ড. মঈন খান বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে চায়। বাংলাদেশে একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা সমর্থন করি না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই ক্ষমতার উৎস। তাই জনগণের ভোট ও মতামতের প্রতিফলন ঘটানোই তাদের রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমরা অতীতেও ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও রাখব। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সর্দার শাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন