পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ
172 ভিউ

পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:১৯ 172 ভিউ
পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জওয়ান মো. রেজাউল করিমকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম পটিয়া উপজেলার ডেংগা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল বাসার। তিনি বিডিআরের সিপাহি ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া মো. রেজাউল করিম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত