পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ
151 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:০২ 151 ভিউ
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার লিমা (২৫ ) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, সন্তান জন্ম দিতে না পারায় লিমার দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। এর জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে লিমার লাশ উদ্ধার করা হয়। আর বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়। লিমা ওই গ্রামের মিলন ফকিরের মেয়ে এবং ফরিদপুর জেলা সদরের পশ্চিম খাবাসপুর এলাকার নাঈম ভূইয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর পরই অন্তঃসত্ত্বা হন লিমা। ওই সময় তার একটি অস্ত্রোপচার হয়। ওই অস্ত্রোপচারে ভুল করে লিমার জরায়ুর নাড়ি কেটে ফেলা চিকিৎসকরা। এতে তার মা হওয়ার সকল পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে লিমার সঙ্গে স্বামীর মনোমালিন্যসহ ঝগড়া হয়। এ ইস্যুতে স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতনসহ শ্বশুরবাড়ির লোকজনকে বিভিন্ন সময় লাঞ্ছিত করে নাঈম। চার দিন আগে ঝগড়ার জেরে লিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী। মঙ্গলবার দুপুরে লিমা তার মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েন। সন্ধ্যা হয়ে গেলেও লিমা দরজা না খোলায় তাকে ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা। তবে রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ওই সময় লিমার ভাই শাহরিয়ার ফকির দরজার ফাঁক দিয়ে তার বোনকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে লিমাকে উদ্ধার করেন। পরে খবর দেওয়া হলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমার লাশ উদ্ধার করে। ভাঙ্গা থানার এসআই রতন কুমার বলেন, ‘পারিবারিক কলহের জেরে গৃহবধূ লিমা আত্মহত্যা করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার